যুবলীগের সাভার থানা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার কেন্দ নেয়া এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। বিবৃতিতে বলা হয়, সাভারে ভবন ধসের ঘটনায় গত কয়েক দিন ধরে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে যে ভবনটি’র মালিক সোহেল রানা সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক। এ ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রে কোনো পর্যায়ের কমিটিতেই সিনিয়র যুগ্ম আহবায়ক বলে কোনো পদ নেই। এছাড়া সাভার পৌর যুবলীগের যে কমিটি আমাদের কাছে আছে, তাতে যুগ্ম আহবায়ক পদেও সোহেল রানা নামে কেউ নেই। তাই এটা স্পষ্ট যে রানা প্লাজার মালিক সোহেল রানা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য স্বঘোষিত পদ ব্যবহার করে যুবলীগের নামে পোষ্টার ও ব্যানার করেছেন ।
বিবৃতিতে আরো বলা হয়, তারপরও যেহেতু সোহেল রানাকে কেন্দ্র করে সাভার যুবলীগকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তাই যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাভার থানা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। পাশাপাশি গ্রেফতারকৃত এই স্বঘোষিত নেতা সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যুবলীগ।
