সাভার বিপর্যয়ে দায়ী রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা, তার গডফাদার মুরাদ জংসহ অন্যান্য দোষী ও তাদের অন্তরালের গডফাদারদের ফাঁসি দাবি করেছে শ্রমিক দল। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগও দাবি করে সংগঠনটি।
সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংগঠনটির এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতারা এই দাবি জানান। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফরুল হাসান ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অসীম।
