অষ্টম ওয়েজবোর্ড

চেয়ারম্যানের কাছে সাব-এডিটরদের আট দফা সুপারিশ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২২:৫৯
আগামী জুন মাসের মধ্যেই সংবাদপত্র কর্মীদের জন্য অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার আশ্বাস দিয়েছেন ৮ম সংবাদপত্র মজুরী বোর্ডের চেয়ারম্যান কাজী এবাদুল হক। গত রবিবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট কার্যালয়ে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। এ সময় সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট আট দফা সুপারিশ তার কাছে পেশ করা হয়। সাক্ষাত্কালে এনায়েত ফেরদৌস, মোহাম্মদ নাদিম, এনামুল হক, শাহজাহান মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুপারিশগুলোর মধ্যে সংবাদপত্রে সাপ্তাহিক দুই দিন ছুটি, পূর্বের নিয়মে নৈশভাতা প্রদান, ‘সহ-সম্পাদক’ ও ‘শিফট ইনচার্জ’ পদের নাম পরিবর্তন, ডেস্কে কর্মরত সাংবাদিকদের জন্য পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও ডেস্ক এলাউন্স প্রদান উল্লেখযোগ্য।—প্রেস বিজ্ঞপ্তি