ছোটরা ছবি আঁকতে ভালোবাসে। যখন পড়ায় মন বসে না, তখন অনেকে আঁকিবুকি করে। অনেক সময় ছবি দেখে পড়াটাও হয়ে যায়। বিষয়ের পাশাপাশি যুতসই ছবি কার না ভালো লাগে।
আমাদের দেশে এখনো তেমন ছবি আঁকার স্কুল প্রতিষ্ঠিত হয়নি, শুধু পাঠ্য তালিকার একটি বিষয় ছবি আঁকা। হ্যাঁ, ছবি আঁকার জন্য তোমরা যদি রঙ-তুলির ব্যাবহার ও কলা-কৌশল জানতে চাও, তাহলে এসো ধানমণ্ডির সাউথব্রিজ স্কুলে। এখানে তিন মাসের একটি ছবি আঁকার কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় তোমাদের ছবি আঁকা শেখাবেন শিল্পী মাসুমা খান। আগামী ৩ ও ১০ মে সাউথব্রিজ স্কুলে তোমাদের ভর্তি করা হবে। এ সম্পর্কে কিছু জানতে চাইলে ০১৭১১৬৭৮৪৮৩ এই ফোন নম্বরেও যোগাযোগ করতে পারো।
