তোমাদের জন্য লেখা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:১৫
বনে এক বাঘ ছিল বনে এক বাঘ ছিলো একখানি শিশুতোষ গল্পগ্রন্থ। গ্রন্থটি লিখেছেন মাহবুবা ফারুক তুহিন। মাহবুবা ফারুক তুহিন একজন সুপরিচিত লেখিকা। তিনি দীর্ঘদিন ধরে ছোটদের জন্য লেখালেখি করছেন। ছোটদের জন্য এ পর্যন্ত তার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। এগুলো হলো: প্রজাপাতি, ভূতের বাড়ি কয়েকদিন ও মা পাখি বাচ্চাপাখি বিশেষভাবে উল্লেখ্য। বইগুলো ছোটদের কাছে আদৃত হয়েছে। আলোচ্য বনে এক বাঘ ছিলো বইটিতে রয়েছে মোট সাতটি গল্প। গল্পগুলোর শিরোনাম হলো: বনে এক বাঘ ছিল, দই দিবস, পাখি, অবশেষে রাঙা মিয়া, ফিরে যাওয়া, বড় আর ছোটদের কথা ও গাছ আর খেলার মাঠ ইত্যাদি। প্রত্যেকটি গল্প সহজ-সরল ভাষায় লেখা এবং গল্পগুলো অলঙ্করণকৃত। বনে এক বাঘ ছিল এই বইয়ের একটি মজার গল্প। এ গল্পটিতে বনের রাজা লোভী বাঘের কথা বলা হয়ছে। এক পর্যায়ে বনের পশুরা বাঘটির আস্তানা ঘেরাও করে পরাজিত করে। বইটির অন্যান্য গল্পগুলোও মন্দ নয়। এটি প্রকাশ করেছে ঢাকার প্রজ্জ্বল প্রকাশ। মূল্য আশি টাকা। বইটি সবার কাছে সমাদৃত হবে। মিলন সব্যসাচী