সাহেব বাড়ির আম বাগানে প্রতি বছর মেলা হয় মাটির পুতুল নাগর-দোলায় কত্ত রকম খেলা হয়। বাঁশের বাঁশি ঝুনঝুনিতে মেলার আকাশ হাসে এত খুশির মাঝেও আমার দু’চোখ জলে ভাসে। বাবার সাথে বোশেখ মেলার স্মৃতি চতুর্দিকে, আজ বাবা নেই, তাই শতরঙ সব হয়েছে ফিকে।