বোশেখ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:১৭
বোশেখ আসে নবীন বেশে তপ্ত ঘামের হুল ফুটিয়ে, সারি সারি সবুজ গাছে কৃষ্ণচুড়া ফুল ফুটিয়ে। বোশেখ আসে ঝড়ের নেশায় নদীর বুকে ঢেউ তুলিয়ে, প্রকৃতি যে নাচন দেখায় দিবা-রাত্রি সব ভুলিয়ে। বোশেখ আসে চতুর্দিকে বাতাস দোলায় শনশনিয়ে, যখন-তখন দৌড়ে আসে কাজল কালো মেঘ ঘনিয়ে । বোশেখ আসে পার্বণ আর অনেক সুখের বার্তা নিয়ে, বাংলা বছর শুরু যে হয় এমন শুভ মাসটি দিয়ে।