ক্যা ম্পাসের টুকরো খবর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:২৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক ‘বিশ্ব ভেটেরিনারি দিবস’ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদ ও বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি এক বর্ণাঢ্য আনন্দর্যালি ও আলোচনা সভার আয়োজন করে। ‘রোগ প্রতিরোধ ও প্রতিকারে টিকা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভেটেরিনারি অনুষদের সম্মুখে র্যালিটির উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম শাহি আলম। র্যালিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং র্যালি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগীয় গ্যালারিতে ভেটেরিনারি শিক্ষার উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম শাহি আলম, প্রক্টর অধ্যাপক ড. শহীদুর রহমান খান, অধ্যাপক ড. বাহানুর রহমান প্রমুখ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবেদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩। দিবসটি উপলক্ষে হয় আনন্দ র্যালি। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষক, শিক্ষার্থীরা বিভিন্ন প্রাণীর ফেষ্টুন হাতে নিয়ে নেচে-গেয়ে র্যালিতে অংশ নেয়। ভেটেরিনারি ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে বিশ্ব ব্যাঙ দিবসকে সামনে রেখে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘প্রাধিকার’ আরেকটি র্যালি করে বেলা। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে তারা একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন্যপ্রাণী গবেষক তানিয়া খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ডা: জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বন্যপ্রাণী গবেষক মুরীর আহমেদ, মেডিসিন ও সার্জারী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: আবু হেনা মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানটির সভাপতি ছিলেন বাংলাদেশের বিখ্যাত বন্যপ্রাণী গবেষক প্রফেসর ড. আমিনুর রহমান। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ মুহিবুল্লাহ উত্সাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন, চট্টগ্রাম চ্যাপ্টারের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল র্যালি, আলোচনা সভা, ভ্যাকসিনেশন কর্মসূচি, উইলিয়াম কেরি একাডেমির ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অনুষদ পরিদর্শন, প্রাণী স্বাস্থ্য বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানমালা। বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় র্যালি। নানা সাজে সজ্জিত র্যালিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।