সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমির সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর এর গ্লোবাল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাথে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। বন্ধুত্বপূর্ণ এই ম্যাচটি সৈয়দ আশরাফুল ইসলাম, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল, প্লেজ হারবার স্কুল এন্ড স্পোর্টস একাডেমির চেয়ারম্যান এর তত্ত্বাবধানে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জাতীয় ক্রিকেটে অবদান রাখার জন্য আই সি সি স্ট্যান্ডার্ড ক্রিকেট গ্রাউন্ড এবং ইনডোর স্টেডিয়ামসহ ক্রিকেটের সকল সুবিধা রয়েছে।
