একাদশ শ্রেণির ব্যবসায় নীতি ও প্রয়োগ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৩১
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে ব্যবস্থাপনা অংশে ব্যবস্থাপনার প্রকৃতি, প্রেষণা এবং নিয়ন্ত্রণ পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞান মূলক প্রশ্ন বের করার পরামর্শ দেয়। চারটি গ্রুপের মধ্যে চামিলী গ্রুপের দলনেতা নাছরিন আক্তার এবং শারমিন শান্তা, শামীমা, মল্লিকা, মিলি, সুমি, মৌসুমী, সেলিনা, ইভা, আয়েশা এবং কামিনী গ্রুপের দলনেতা তাহমিনা আক্তার এবং খাদিজা আক্তার শ্যামলীসহ আরো অনেকে । তারা সকলে মিলে মোট ৬১ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করেন এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগিতা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। নিকুঞ্জ মডেল কলেজের শিক্ষর্থীদের তৈরীকৃত জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিম্নে ধারাবাহিকভাবে উল্লেখ করা অধ্যায়: ব্যবস্থাপনার প্রকৃতি ১৪. শেয়ার হোল্ডার কোন স্তরের ব্যবস্থাপক ? উত্তর : শেয়ার হোল্ডার উচ্চ স্তরের ব্যবস্থাপক। ১৫. উত্পাদন ব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপক ? উত্তর: উত্পাদন ব্যবস্থাপক মধ্যম স্তরের ব্যবস্থাপক। ১৬. নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রুপায়িত করেন কোন পর্যায়ের ব্যবস্থাপক ? উত্তর: নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রুপায়িত করেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। ১৭. প্রশাসনের কাজ কী ? উত্তর: প্রশাসনের কাজ নীতি ও পরিকল্পনা তৈরী করা। ১৮. ব্যবস্থাপনা কার অধীনে পরিচালিত হয় ? উত্তর: ব্যবস্থাপনা প্রশাসনের অধীনে পরিচালিত হয়। ১৯. কোনটিকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা যায় ? উত্তর : ব্যবস্থাপনকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা যায়। ২০. কারিগরি দক্ষতা কী ? উত্তর: ব্যবস্থাপনার প্রতিটি কাজ সম্পাদনে যে পদ্ধতি, কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিক ভাবে ব্যবহার করতে পারা কারিগরি দক্ষতা হিসাবে গন্য। ২১. আদেশের ঐক্যের নীতি কী ? উত্তর: প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক কর্মীর আদেশ দাতা হবে একজন মাত্র ব্যক্তি এরুপ নীতিকেই আদেশের ঐক্যের নীতি বলা হয়। ২২. ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসাবে কে তুলে ধরেছেন ? উত্তর: ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসাবে তুলে ধরেছেন হেনরি ফেওল। ২৩. ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচিত হয় কোন সভ্যতা ? উত্তর: ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচিত হয় মিশরীয় সভ্যতা। ২৪. ব্যবস্থাপনা কার নিকট জবাব দিহী করতে হয় ? উত্তর: ব্যবস্থাপনাকে প্রশাসনের নিকট জবাবদিহী করতে হয়। ২৫.ব্যবস্থাপকদের কোন ধরনের শ্রমের প্রয়োজন পড়ে ? উত্তর: ব্যবস্থাপকদের শারীরিক ও মানসিক শ্রমের প্রয়োজন পড়ে। ২৬. প্রশাসনের কোন ধরনের শ্রমের প্রয়োজন পড়ে ? উত্তর: প্রশাসনের মানসিক শ্রমের প্রয়োজন পড়ে ২৭. প্রশাসন কার নিকট দায়ী থাকে ? উত্তর : প্রশাসন পরিচালনা পর্ষদের নিকট দায়ী থাকে। ২৮. নীতি কী ? উত্তর: কোন কার্য সম্পাদনের সুনির্দিষ্ট নিয়মই হলো নীতি । ২৯. কার্য বিভাজন কী ? উত্তর: প্রতিষ্ঠানের মোট কাজকে তাদের প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করাকে কার্য বিভাজন বলা হয়।