বিসিএস কর্নার

বাংলা ব্যাকরণ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৩২
৩৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য বিসিএস কর্নারে আজ বাংলা বিষয়ে লিখেছেন মোস্তাফিজুর রহমান। এই কর্নারে আপনারা পাবেন বিসিএস প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় টিপস, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য। আশা করি বিসিএস কর্নার আপনার প্রস্তুতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১। সংবাদপত্র আবেদন প্রকাশের জন্য কার বরাবর আবেদন করতে হয় ? ক) মালিকের  সম্পাদকের গ) প্রকাশকের ঘ) সাংবাদিকের ২। প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্টচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে ? ক) প্রীতিমুগ্ধ খ) আশীর্বাদক  স্নেহভাজন ঘ) শুভাকাঙ্ক্ষী ৩। পত্রের মূল অংশকে কী বলা হয় ? পত্রগর্ভ খ) ঠিকানা গ) শিরোনাম ঘ) সম্ভাষণ ৪। পত্রের বিষয়বস্তু ও আঙ্গিক বিচারে পত্র কোন দুই প্রকার ? ক) বৈষয়িক ও আবেদনপত্র ব্যক্তিগত ও ব্যবহারিক গ) ব্যবহারিক ও বৈষয়িক ঘ) ব্যক্তিগত ও বাণিজ্যিক ৫। কোন পত্র প্রাপকের উপস্থিতিতে গঠিত হয় ?  মানপত্র খ) দাওয়াতপত্র গ) আবেদন পত্র ঘ) ব্যক্তিগত পত্র ৬। অনুবাদ কিসের সহায়ক ?  জ্ঞানচর্চার খ) অন্য ভাষাপ্রীতির গ) ভাষাবিদ হওয়ার ঘ) বিদেশি ভাষা আয়ত্ত করার ৭। ‘charity begins at home’ এর সঠিক অনুবাদ কোনটি ? ক) ইচ্ছা থাকলে উপায় হয় খ) আপন ঘরই আসল ঘর  আগে ঘর পরে ঘর ঘ) উপদেশের চেয়ে কাজ ভালো ৮। “ He is out of luck ,, এর সঠিক অনুবাদ কোনটি ? ক) তার কপাল পুড়েছে  তার পোড়া কপাল গ) তার ভাগ্য দূরে ঘ) সে ভাগ্যের বাইরে ৯। অনবাদ করার সময় কোন ভাষার গঠন প্রণালি ও সৌন্দর্যের প্রতি লক্ষ রাখতে হবে ? ক) যে ভাষা থেকে অনুবাদ করা হয় যে ভাষায় অনুবাদ করা হয় গ) দুইটি ভাষায় ঘ) কোনটিই নয় ১০। ‘Agaiust a rainy day’ এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি ? ক) সঠিক সময়ের জন্য খ) বর্ষাকালের জন্য  দুর্দিনের জন্য ঘ) প্রতিক্ষিত সময়ের জন্য ১১। ‘যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন’ —বাক্যের সংকোচন কোনটি ? ক) অসাধারণ  অনন্য সাধারণ গ) অদৃষ্টপূর্ব ঘ) দুর্লভ ১২। ‘দাতা’ —শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?   দা+তৃচ্ খ)  দাত+আ গ)  দা+তা ঘ)  দা+নক্ ১৩। কোন বানানটি শুদ্ধ ? ক) মূহূর্ত খ) মুহূর্ত  মুহূর্ত ঘ) মূহুর্ত ১৪। ‘বাশি বাজে ঐ মধুর লগনে’ —এটি কোন্ বাচ্য ? ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য গ) কর্মকর্তাবাচ্য  কমৃকর্তৃবাচ্য ১৫। কোনটি লিঙ্গান্তর হয় না ? ক) বেয়াই খ) সাহেব  কবিরাজ ঘ) কুলি ১৬। অনুপস্থিত ব্যক্তিকে কী বলে ?  নাম পুরুষ খ) উত্তম পুরুষ গ) মধ্যম পুরুষ ঘ) সবকয়টি ১৭। কোনটি ভাববাচক বিশেষ্য ? ক) রাত্রি  শয়ন গ) গম্ভীর ঘ) সৌন্দর্য ১৮। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা ?  দ্বাদশ খ) এগার গ) ৪৫ ঘ) পাঁচই ১৯। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয় ? ক) একবচন  বহুবচন গ) সন্ধি ঘ) লিঙ্গ ২০। ‘আ+ঈ=এ’ —এ নিয়মের বাইরে কোনটি ? ক) মহেশ খ) ঢাকেশ্বরী  গণেশ ঘ) রমেশ ২১। কোন দুটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি ? ক) ক,চ খ) খ,ছ  ঘ,ঝ ঘ) গ,জ ২২। কোন বাক্যের কর্তা নিরপেক্ষ ? ক) তোমরা বাড়ি এল আমি রওনা হব খ) তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে গ) যত্ন করলে রত্ন মেলে  সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচল শুরু করল ২৩। ‘আমি আজ জ্বর জ্বর বোধ করছি’ এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে ? ক) আধিক্য খ) ধারাবাহিকতা  সামান্য ঘ) আতিশর্য ২৪। ‘তামার বিষ’ বাগধারটির অর্থ কী ? ক) অবাক হওয়া খ) ধনের অহঙ্কার গ) শত্রুতা  অর্থের কুপ্রভাব ২৫। কোনটি রূঢ়ি শব্দ ? প্রবীণ খ) গোলাপ গ) গোলাপ ঘ) কর্তব্য অনুশীলন পাতা সম্পর্কে মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা মেইল করুন [email protected]