ভারতের মতো বাংলাদেশে বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করাসহ ৭ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিড়ি ভোক্তা শ্রমিকদের আন্দোলন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিড়ির ওপর কর কমানোর দাবিতে গত কয়েকদিনে দেশের শতাধিক স্থানে ভোক্তা অধিকার ব্যানারে এসব আন্দোলন অনুষ্ঠিত হয়।
এ সময় বিড়ি ভোক্তা ও শ্রমিকরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অর্থমন্ত্রী ও এনবিআরকে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। জানা গেছে, সিলেট, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার, সাভারসহ শতাধিক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা ভোক্তা অধিকার রক্ষার লক্ষ্যে ভোক্তা পক্ষের গরীব ও মেহনতি মানুষের বিড়িতে ট্যাক্স কমানোর দাবি জানানো হয়।
আরও পড়ুন: লামায় ট্রাক চাপায় নিহত ৩
অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে প্রদান করা দাবিগুলো হলো ১. বিড়ির ওপর অর্পিত সব কর প্রত্যাহার করা। ২. ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা। ৩. বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করা। ৪. বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করা। ৫. বিড়ি যেন কম মূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজায় রাখা। ৬. বাংলাদেশে সিগারেট যত দিন থাকবে, বিড়ি শিল্প তত দিন থাকবে। ৭. প্রতি বছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে।
ইত্তেফাক/কেকে

