আবারও কবীর সুমনের সুরে সাবিনা ইয়াসমিন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪১
আবারও কবীর সুমনের কথা ও সুরে সাবিনা ইয়াসমিনের একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে অ্যালবামের কাজ শুরু হয়েছে। তবে কেমন গান থাকবে জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এটা উনিই ভালো বলতে পারবেন। আসলে অনেক গানই তো আমাদের তোলা। তিনি এতটাই ভার্সেটাইল গুণের মানুষ যে, প্রতিনিয়তই গান আর সুরের ভেতরে আটকে রাখতে চান। বাংলাদেশের সমকালীন প্রেক্ষাপট নিয়ে তার প্রত্যেকটি গানই তো অনবদ্য। তবে এবারে রোমান্টিক গানের পাশাপাশি বেশ কিছু সময়কে ধরে রাখার গানও থাকছে। সেখানে দেশের গান বা অন্য কোনো বিষয়ের ওপরেও গান থাকবে।’