সুচরিতার বদলে সুজাতা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪২
সালমানশাহ-মৌসুমী অভিনীত ‘অন্তরে অন্তরে’ ছবির রিমেকের জন্য মাস দেড়েক আগে দাদী চরিত্রটিতে প্রস্তাব করা হয় সুচরিতাকে। প্রথমাবস্থায় চরিত্রটি করতে রাজি থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারণ দেখিয়ে কাজটি করতে অসম্মতি প্রকাশ করেন এক সময়ের চিত্রনায়িকা সুচরিতা। এবার সেই দাদী চরিত্রে সুচরিতার বদলে অভিনয় করছেন ‘রূপবান’খ্যাত এক সময়কার চিত্রনায়িকা সুজাতা। ছবিটির পরিচালক আতিক রহমান বলেন, ‘আমি সুচরিতা আপাকে যখন প্রস্তাবটি করি, তখন তিনি স্বাচ্ছন্দ্যেই রাজি হয়েছিলেন। তার দুয়েকদিন পর হঠাত্ করেই কী জানি হলো, সম্মানীও অনেক বেশি হাঁকালেন এবং দাদী চরিত্রে অভিনয় করবেন না এমনটিই বলেন। কিন্তু আমি এই চরিত্রটিতে আমাদের চলচ্চিত্রের ঐতিহ্য জড়িয়ে আছে এমন কাউকেই রাখতে চাচ্ছিলাম। তাই সুজাতা আপাকে প্রস্তাবটি করি। তিনি এক কথাতেই রাজি হয়ে যান। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু করব। শুটিং স্পট হিসেবে চট্টগ্রাম, সেন্ট মার্টিন ও কক্সবাজার বাছাই করেছি।’ উল্লেখ্য, ছবিটিতে সালমান শাহ-এর চরিত্রে নিরব ও মৌসুমীর চরিত্রে অভিনয় করছেন অমৃতা খান।