নাটকে বারী সিদ্দিকী

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
কিছুদিন আগে বারী সিদ্দিকী অভিনীত ‘মাটির পিঞ্জিরা’ ছবিটি মুক্তি পেয়েছে। এবার তিনি একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘পাগলা ঘোড়া’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে বারী সিদ্দিকী বলেন, ‘আমি তো সচরাচর অভিনয় করি না, গানই আমার জীবন। গান নিয়েই থাকতে ভালোবাসি। ছেলেরা খুব বেশি অনুরোধ করল, আর গল্পটিও ছিল অসাধারণ। এ প্রজন্মের ছেলেদের জন্য আরও কিছু ভালো কাজ উপহার দিতে চাই। সেই জায়গা থেকেই কাজটি করা। নাটকটিতে আরও অভিনয় করেন—আনিসুর রহমান মিলন, বারী সিদ্দিকী, শেলী আহসান, তানিয়া কাজী প্রমুখ।