জন্মদিন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪৩
অপি করিম :লাক্স সুন্দরী থেকে তারকাজীবন শুরু। এরপর অভিনয়েও পেয়েছেন সমান সাফল্য। ছোটপর্দার সমান্তরালে অল্প যে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন সেখানেও প্রশংসিত হয়েছেন। এরপর এসেছেন উপস্থাপনায়। ‘আমার আমি’ অনুষ্ঠানটি দেশের সেলিব্রেটি শো হিসেবে তার সঞ্চালনায় হয়ে উঠেছিল অনন্য। নিজের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক সম্মাননা। আজ এই গুণী অভিনেত্রীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।