জোকস

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৪৬
 এক ভোজসভায় একজন লর্ড, বিখ্যাত নাট্যকার বার্নার্ড শ’কে অপদস্থ করার জন্য বললেন, ‘আচ্ছা মি. শ, শুনেছি আপনার পিতা নাকি দর্জি ছিলেন!’ ঠিকই শুনেছেন। তাহলে আপনিও কেন দর্জি হলেন না? শ বললেন, আপনার পিতা একজন বিশিষ্ট ভদ্রলোক ছিলেন, তাই না? নিশ্চয়ই। তাহলে আপনি কেন আপনার বাবার মতো হলেন না?  প্রখ্যাত ইংরেজ লেখক সমারসেট মম বৃদ্ধ বয়সে ভীষণ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার এক ভক্ত ফোন করে উনার কাছে জানতে চাইল-কিছু ফুল আর ফলমূল পাঠালে তিনি তা গ্রহণ করবেন কি না। উত্তরে মম বলেন-ফলমূল পাঠাবার ক্ষেত্রে বলতে হয় তুমি বড্ড দেরি করে ফেলেছ। আর ফুল পাঠাবার সময় এখনও আসেনি।  স্বামী-স্ত্রী’র মধ্যে কথা হচ্ছে, স্ত্রী :শুনেছ, পাশের বাড়ির জামাল সাহেবের মেয়ে নাকি এবার অংক পরীক্ষায় ১০০ তে ৯৯ পেয়েছে। স্বামী :তা বেশ ভালো তো, কিন্তু এক নম্বর কেন কম পেল? স্ত্রী :আর বলো না, আমাদের ত্যাঁদর ছেলেটা আবার ওই ১ নম্বর নিয়েই বাড়ি ফিরেছে।  দাম্পত্য কলহের এক পর্যায়ে স্বামী-স্ত্রৗ দু’জনেই বেশ চিত্কার করে তর্ক জুড়ে দিলেন। স্ত্রী :তুমি আমার সাথে চিত্কার করে কথা বলছো কেন? এই তোমাকে সাবধান করে দিচ্ছি। ভালো হবে না কিন্তু। স্বামী :তোমার মতো বৌয়ের সাথে চিত্কার করে কথা বলবো না তো কি মিষ্টি সুরে কথা বলবো? স্ত্রী :খুব বড় বড় কথা না! সারা দুনিয়া খুঁজেও তুমি আমার মতো বৌ দ্বিতীয়টা খুঁজে পাবে না। স্বামী :তুমি কী ভাবছো? তোমার ধারণা দ্বিতীয়বারও আমি তোমার মতো মেয়ে খুঁজব!