কাউকে সম্মান দেখানোর সবচেয়ে ভালো উপায়গুলোর একটি হলো তার কথা মনোযোগ দিয়ে শোনা। - ব্রায়ান্ট এইচ ম্যাকগিল
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনপ্রিয় হবার চেয়ে সম্মান লাভ করা অনেক বেশি বড় ও গুরুত্বপূর্ণ।
- জুলিয়াস এরভিং
শুধুমাত্র ভয় থেকে যে সম্মান বা শ্রদ্ধার জন্ম হয় তার চাইতে নিকৃষ্ট আর কিছুই নেই।
- আলবেয়ার কাম্যু
কোনোকিছুকে যদি সম্মান করতে না জানো তাহলে প্রতিভাবান হবার কোনো অর্থ নেই। - গ্যথে
সম্মান হলো যা আমাদের অর্জন করতে হয় আর ভালোবাসা হলো যা আমাদের দিতে হয়।
- জেমস বেইলি
