ধামইরহাটে সন্ত্রাসী হামলায় তরুণ নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৫
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর ধামইরহাটে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছে ২ জন। আশংকাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যায়। নিহতের পিতা বাদী হয়ে ধামইরহাট থানায় হত্যা মামলা করেছেন। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকালে উপজেলার উত্তর চকযদু গ্রামের মিজানুর রহমানের ছেলে মাহমুদুর রমমান সাগরকে (২৬) তিনটি মোটর সাইকেলযোগে কতিপয় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, দোষীদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে।