এনায়েতপুর ইউপির উপ-নির্বাচন ২ মে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৫
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর মহাদেবপুরে জমে উঠেছে এনায়েতপুর ইউনিয়নের উপ-নির্বাচন। ২মে এই ইউনিয়নের উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে আসন্ন উপ-নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উত্সবের আমেজ সৃষ্টি হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-মোঃ মেহেদি হাসান মিঞা (চশমা), মোঃ রফিকুল ইসলাম মকুল (আনারস) এবং মোঃ সামছুজ্জামান বাবু (তালা)। এ ইউনিয়নের ভোটার সংখ্যা ২১ হাজার ১৯৬ জন। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ওই ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রতন মারা গেলে চেয়ারম্যান পদ শূন্য হয়।