১০০ টাকার প্রাইজবন্ডের ৭১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোখলেসুর রহমানের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৪২১৮১৮ নম্বরের সিরিজ, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৫৩১৮২৯ নম্বরের সিরিজ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার পেয়েছে ০৬১৪৪৮৫ ও ০৭১৬৪১৪ নম্বর। এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এ ‘ড্র’ পরিচালিত হয়। ১০০ টাকা মূল্যমানের ৩৮টি সিরিজ যথা:কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ , খট এবং খঠ এ ড্রয়ের আওতাভুক্ত। এ সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য ঘোষিত হয়। ওপরে উল্লিখিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ও নিচে উল্লিখিত বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য হিসেবে বিবেচিত হয়। যেমন:প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাটি প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য।
গতকাল অনুষ্ঠিত লটারিতে ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কার পেয়েছে ০২১১৫৯৯ ও ০৫৪৫৭৮৬ নম্বর। এ ছাড়া ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কার পেয়েছে প্রতি সিরিজের ৪০টি সংখ্যা। এগুলো হলো:০০৪৮৫৭১, ০০৬১৬৮৮, ০০৮৬৮৮৪, ০০৯০৩০০, ০১১৩৩১৯, ০১১৮৪১৮, ০১১৮৫৬২, ০১৫১৩৪১, ০১৫৬২২৯, ০১৯৪৯৮১, ০২১৬৮৩০, ০২৩৫৮১৫, ০২৪৪২৩৫, ০২৪৪৫২৭, ০২৭০০৭৫, ০৩৩০১৪৩, ০৪৩৯৮৫২, ০৪৪৯৭২৩, ০৪৯২৮২২, ০৫১১৩১০, ০৫১৯৫৯৮, ০৫৫২০২৭, ০৫৮৯৯৫৬, ০৫৯৭৮০০, ০৬১৩৭৮৫, ০৬৫১২৬১, ০৬৫৪৯৮৯, ০৬৬৬৫৫৫, ০৭১০৮২১, ০৭৫৮৩০১, ০৭৭২০৪০, ০৭৭৯০৪১, ০৭৮৬৭০৭, ০৮৫১৮৩৬, ০৮৭১৪৬৭, ০৮৯৩৪৪৫, ০৯২০৪০৩, ০৯৩১১০০, ০৯৯০৫৩৭, ০৯৯৭৩৯৩।
