আব্দুল মান্নান সিদ্দিকী
আজ বুধবার মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকী (অব.)-এর ১৩তম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ওয়াছেফা আক্তার জাহান
ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রি-বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের প্রাক্তন ডিন ও অধ্যাপক ওয়াছেফা আক্তার জাহানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২ মে বৃহস্পতিবার। এ উপলক্ষে আগামীকাল রাজধানীর কল্যাণপুরস্থ মরহুমের বাসভবন, রংপুরের পাশারিপাড়াস্থ বাবার বাড়ি, বাগেরহাটের মল্লিকেরবেড়স্থ শ্বশুরবাড়ি এবং যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটস্থ মেয়ে হানিয়াম মারিয়া, মেয়ে-জামাই মোহাম্মদ মাসুদ ও ছেলে ওয়াসিফ আফসারীর বাসভবনে পৃথক দোয়ার আয়োজন করা হয়েছে। আত্মীয় ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সিরাজউদ্দিন আহমেদ
এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর উদ্যোক্তা পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ টি ট্রেডার্স এসোসিয়েশন-এর সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম সিরাজউদ্দিন আহমেদ -এর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার।
