৩ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২০ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২২ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৩ ও ৬। শুভবার: বৃহস্পতি ও শুক্র। শুভরত্ন:পোখরাজ ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী। তবে ন্যায় বিচারে বিশ্বাসী। যে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি সোচ্চার। জীবন ও জগত্ সম্পর্কে আপনার নিজস্ব ধ্যান ধারণা রয়েছে। নিজস্ব উদ্দেশ্য ও পরিকল্পনা রয়েছে। আপনার শৈল্পিক অনুভূতি প্রখর। জনজীবনের প্রতিও আগ্রহ অসীম। নিজের বাড়ি ও নিজের গ্রামের প্রতি আপনার বিশেষ দুর্বলতা রয়েছে। সাফল্য লাভের জন্য উচ্চস্তরের লোকদের সাথে আপনার বন্ধুত্ব গড়তে হবে। আর বিপরীত লিঙ্গ ও বিলাস ব্যসনের প্রতি আকর্ষণ সংযত করতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কূটনীতিজ্ঞ মেকিয়াভেলী, মুষ্টিযোদ্ধা হেনরীকুপার, খন্দকার মুহাম্মদ ইলিয়াস, জাহানারা ইমাম, ব্যাঙ্কার এ কে এম গাফফার, সাংবাদিক আহমেদ নূরে আলম, অভিনেতা রুবেল।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। সুতরাং শরীরের দিকে লক্ষ্য রেখে কাজ করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো রকম দুঃশ্চিন্তার কারণ সৃষ্টি হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সরকারি কর্মচারীদের জন্য দিনটি সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। সহকর্মীদেরকে আস্থায় নিয়ে কাজ করুন। পারিবারিক ব্যাপারে যৌথ সিদ্ধান্তে আপনার মনঃপুত নাও হতে পারে। কাজকর্মে মনস্থির করা কঠিন হবে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আর্থিক দিক খুব একটা ভালো নাও যেতে পারে। আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন। অন্যথায় আর্থিক চাপ উপেক্ষা করা কঠিন হবে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো বন্ধুর সান্নিধ্যে আনন্দ পাবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ অসাধু ব্যবসায়ীদের জন্য দিনটি সম্ভাবনাময়। বিক্রয় বাণিজ্যের লাভ যোগ আছে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। আপনজন কারো সাফল্যে আনন্দ বোধ করবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ চাকরির ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থান হতে পারে। কেমিক্যল ব্যবসায়ীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আশানুরূপ লাভ নাও হতে পারে। সৃজনশীল কাজে অপ্রাপ্তি হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কু-লোকের সংস্পর্শ এড়িয়ে চলুন। অসত্ লোকের কু-পরামর্শে বিভ্রান্ত হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। দূরের যাত্রা শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ মূল্যবৃদ্ধিজনিত কারণে কেনাকাটা ইচ্ছানুযায়ী করতে পারবেন না। আয়-ব্যয়ের সমন্বয় করা কঠিন হবে। অচেনা লোকের সাথে নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা না করলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিপরীত লিঙ্গের কারো প্রতি আকর্ষণ রোধ করতে পারেন। বদনাম সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। প্রকৌশলী এবং বিজ্ঞানীদের জন্য দিনটি শুভ। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় কোনো ধরনের সাফল্য আসতে পারে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। আজ কোনো ঝুঁকি নেবেন না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। সম্মান ও সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি সামগ্রিক ভাবে শুভ সম্ভাবনাময়। পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো ঝামেলা থাকলে তা কেটে যাবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। গৃহে নতুন অতিথি আসতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সামগ্রিকভাবে কর্মপরিবেশ অনুকূল থাকবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। প্রাপ্ততথ্য ভালো ভাবে যাচাই করে নিন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। যে কোনো ধরনের বিরোধে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোনো ধরনের অনভিপ্রেত সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রবল প্রতিযোগিতার সম্ভাবনা আছে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
