মুড়ির টিন

আপডেট : ০২ মে ২০১৩, ১৯:৫৭
মুড়ির টিনে জীবন ও মৃত্যু একসাথে ঢুকিয়ে ভালোমতো ঝাঁকিয়ে মুরগির সরু ঠোঁটে কিছু জীবন খুঁটে খুঁটে আলাদা করার পরও মুছে ফেলা যায় না পাকস্থলীর বেয়াড়া চিত্কার। মাকড়শার জালে মৃত্যুবিদ্ধ বুক অন্ধকারকে কুয়াশা ভেবেছিল কি না, কেউ তা ভেবে দ্যাখে নাই, শাস্ত্রবিরোধী বলে। বিকেলের বিদ্বেষ সন্ধ্যা পেরিয়ে সকালে পৌঁছাবে বলে কিছু তারা এখনো পতন সহ্য করে।