‘শুধুই আড্ডা’ নিপুণ

আপডেট : ০২ মে ২০১৩, ২০:০০
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি শো ‘শুধুই আড্ডা’। এই অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন উপস্থাপক ফারহানা নিশো। এতে সেলিব্রেটি তার জীবন ও কর্মের নানা দিক উন্মোচন করেন তাঁর ভক্তদের জন্যে। সপ্তাহজুড়ে এসএমএস-এর মাধ্যমে দর্শকদের মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি। ‘শুধুই আড্ডায়’ আজকের অতিথি জনপ্রিয় মডেল ও অভিনয় শিল্পী নিপুণ। অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে আগামীকাল রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে।