এমিরেটস এয়ারলাইনের মালামাল পরিবহন শাখা ‘এমিরেটস স্কাইকার্গো’, এয়ার কার্গো নিউজ ম্যাগাজিন কর্তৃক সেরা কার্গো এয়ারলাইন-২০১৩ নির্বাচিত হয়েছে। সারাবিশ্বের ফ্রেইট ফরোয়ার্ডারদের প্রদত্ত ভোটের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়। সমপ্রতি ল্যানকেস্টার লন্ডন হোটেলে ৩০তম কার্গো এয়ারলাইন অব দি ইয়ার পুরস্কারের আয়োজন করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি
