বাশারকে ত্যাগ করবে না হিজবুল্লাহ :নাসারাল্লাহ

আপডেট : ০২ মে ২০১৩, ২১:০৪
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারাল্লাহ কোন পরিস্থিতিতেই সিরিয়ার সরকারের পক্ষ ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সিরিয়ার প্রকৃত বন্ধু রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীকে পরাজিত করার জন্য বিরোধীপক্ষ খুবই দুর্বল। হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল মানারে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। — খবর বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের। বিবিসির আরব বিষয়ক বিশ্লেষক সেবাস্তিয়ান উশের বলেছেন, এই বক্তব্যের মধ্যে কৌশলে নিশ্চিত করা হয়েছে, ওই গোষ্ঠীটি প্রতিবেশী সিরিয়ায় লড়াই করছে। সিরিয়ার সরকারবিরোধী পক্ষ দীর্ঘ সময় ধরেই দাবি করে আসছে, ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী আসাদকে সহায়তার জন্য যোদ্ধা সরবরাহ করছে।