মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের এপ্রিল মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ১২টি চেক অনুদান/বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৮মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীগণ তাঁদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে এপ্রিল মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। -তথ্য বিবরণী
