সাভারে নিহতদের স্মরণে শোক সভা

আপডেট : ০২ মে ২০১৩, ২১:৫৫
গতকাল বৃহস্পতিবার বিকালে এনএইচএন-এর সম্মেলন কক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের (NHN) উদ্যোগে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে এক শোকসভা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাহায্যে দান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে এনএইচএন-এর পরিচালক ডাঃ সিএম দিলওয়ার রানাকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে দোয়া করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি