অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের একটি গুরুত্বপূর্ণ শাখা আয়কর বিভাগ। মোট ৪০টি কর অঞ্চলের মাধ্যমে বিভক্ত মাঠ প্রশাসনের কর্মকর্তাদের (কর পরিদর্শক) প্রচেষ্টায় রাজস্ব আহরিত হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বর্তমান অবস্থা—
মোট পদ সংখ্যা বর্তমান কর্মরত শূন্য পদ সংখ্যা
৪২৫ জন (সরাসরি কোটা) ৪০ জন ৩৮৫ জন
৪২৫ জন (পদোন্নতি কোটা) ১৫৫ জন ২৭০ জন
৮৫০ জন ১৯৫ জন ৬৫৫ জন
২০০৭ সালের পর থেকে কর পরিদর্শক পদে স্থায়ী নিয়োগ বন্ধ রয়েছে। দীর্ঘ ৫/৬ বছর ধরে জনবল সংকটের অজুহাতে চলতি দায়িত্ব বা আউট সোর্সিং-এর মাধ্যমে নিয়োগ/ কমিশন বাণিজ্য অব্যাহত রয়েছে। এ অবস্থায় নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণ করে বেকারদের কর্মসংস্থান ও পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা ঘোচাতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
আবদুস সালাম,
৪২ কাঁঠালবাগান, ঢাকা
