কনিকা রায়
আজ স্কুল শিক্ষিকা কনিকা রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী। টাঙ্গাইল-মির্জাপুরের পাকুল্লায় সড়ক দুর্ঘটনায় ২ মে ২০০৯ তিনি পরলোকগমন করেন। পরিবারের পক্ষ থেকে আত্মার শান্তির জন্য সকলের আশির্বাদ কামনা করা হয়েছে।
মো. আবদুর রহমান হাওলাদার
আজ শুক্রবার জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ও জেপি ঝালকাঠি জেলা সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের পিতা ও উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুর রহমান হাওলাদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মিলাদ মাহফিল স্থানীয় মুনসিরাবাদ বাজারে তার নিজ বাসভবনে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন জেপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এসএম মাহফুজুর রহমান
আজ শুক্রবার ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এসএম মাহফুজুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার উত্তরাস্থ বাসভবনে কোরানখানি ও দোআ মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়-স্বজন, সহকর্মী ও বন্ধু-বান্ধবের কাছে তার আত্মার মাগফেরাম কামনা করে দোয়া প্রার্থনা করা হয়েছে।
