বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন :নাসিম

আপডেট : ০২ মে ২০১৩, ২৩:২৭
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেই ভাবে নির্বাচন হবে। আগামী নির্বাচনে এমন মার দেয়া হবে- যার ফলে বাটি চালান দিয়েও বিএনপি, জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না। উল্লাপাড়া পুরনো বাসস্ট্যান্ডে গত বুধবার বিকালে মহান মে দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শ্রমিক-জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম পুন্নু’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শফিকুল ইসলাম এমপি, ডা. হাবিবে মিল্লাত মুন্না, অ্যাডভোকেট হোসেন আলী হাসান, মারুফ বিন হাবিব, জহুরুল ইসলাম মিল্টন প্রমুখ।