পরিচালক, ল্যাবরেটরী সার্ভিসেস
বারডেম, ঢাকা।
ডায়াবেটিস রোগটি এমন যা ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকলেও জটিলতা হতে পারে। কখনও কখনও এসব জটিলতা হাজির হয় কোনও উপসর্গ ছাড়াই। তাই নিয়মিত চেকআপ প্রয়োজন। দেখা চাই সব কিছু ঠিক ঠাক আছে।
যেসব চেকআপ প্রয়োজন
++ হেমোগ্লুবিন এ১ সি
++ ক্রিয়েটিনিন এবং বিইউএন মান
++ কোলেস্টেরল মান
++ রক্তচাপ
++ পা ও নিম্মাঙ্গ চেকআপ
++ চোখ
হেমোগ্লুবিন এ১সি (HbA1C): A1C টেস্ট করলে বোঝা যাবে গত তিন মাসে রক্তে গ্লুকোজের গড় মান কেমন ছিলো। A1C মান লক্ষ্য মাত্রার মধ্যে থাকলে জটিলতার ঝুঁকি খুবই কম থাকে।
আমেরিকান ডায়াবেটিক
এসোসিয়েশনের (ADA) পরামর্শ
A1C থাকা উচিত ৭% এর নিচে। আমেরিকান এসোসিয়েশন অব ক্লিনিক্যাল এনডোক্রিনোলজিস্টের (AACE) পরামর্শ: একে ৬.৫% এর নিচে রাখার জন্য। ডায়াবেটিস নেই এমন স্বাভাবিক সুস্থ লোকের মান হওয়া উচিত ৮% - ৬%।
ক্রিয়োটিনিন ও বিইউএন মান
রক্ত পরীক্ষা করে বোঝা যায় কিডনি কেমন কাজ করছে। ক্রিয়োটিনিন ও বান হলো এমন বর্জ্য যা কিডনি নিষ্কাশন করে কিন্তু বিকল হলে রক্তে এগুলো জমে যায়। মান বেড়ে যায় রক্তের।
কোলেস্টেরল মান, এইচডিএল,
এলডিএল ও ট্রাইগ্লিসারাইডস
আমরা কেন কোলেস্টেরল চেক করি? কারণ যাদের ডায়াবেটিস এদের হূদরোগ হবার ঝুঁকি দ্বিগুণ বেশি। রক্তেগ্লুকোজ বেশি থাকলে ধীর হয়ে যায় এলডিএল, (ক্ষতিকর কোলেস্টেরল) আঠালো হয়ে যায়, রক্তের ভেতরের দেয়ালে জমতে থাকে দ্রুত কোলেস্টেরল। ডায়াবেটিস লোকদেরকে আগে দেয়া হয় কোলেস্টেরল কমাবার ওষুধ হূদরোগের জটিলতা এড়াবার জন্য।
রক্তচাপ
উচ্চরক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। যাদের ডায়াবেটিস এদের উচ্চরক্তচাপেরও সমস্যা হয়। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ দুটো থাকলে হূদরোগ, স্ট্রোক ও চোখ, কিডনি ও স্নায়ুর জটিলতা হতে পারে। রক্তচাপের ওষুধ ঝুঁকি
কমিয়ে রাখে।
পা ও নিম্নাঙ্গ
পা ও নিম্নাঙ্গ রক্তনালীতে
পরিবর্তন এবং রক্ত সঞ্চালনে হ্রাস পেলে গুরুতর সমস্যা হতে পারে। তা সত্বেও পাকে প্রতিদিন কাটা ছেড়া, টুটা, ফাটা-ক্ষত, সংক্রমণ এসবের জন্য চেক্ করা উচিত। স্বাস্থ্য পরিচর্যা কর্মীরা চেকআপ ভিজিটের সময় এগুলো চেক্ করবেন। মাইক্রো-ফিলামেন্ট পরীক্ষণ করে চেতনা ও অনুভূতি হ্রাস বোঝা যেতে পারে। কাটা বা ক্ষত সংক্রমিত হলে, জটিলতা
ও বড় বিপর্যয় ঘটাতে পারে। রক্ত চলাচল ব্যবহত হলে, শরীর সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হলে
গ্যাংরিন হওয়ার সম্ভাবনা বেশ বাড়ে। কখনও অঙ্গচ্ছেদ
প্রয়োজন হয়ে পড়ে।
চোখ
রক্তের গ্লুকোজ মান দীর্ঘ সময় উচুমানে থাকলে, চোখের
রেটিনাতে যে অতি সূক্ষ্ম রক্তনালী রক্ত পরিবহন করে, সেগুলোতে আসতে পারে পরিবর্তন।
একে বলে রেটিনোপ্যাথি।
ক্ষতি সব সময় চিহ্নিত করা
কঠিন, তাই চোখ নিয়মিত
চেক্আপ করানো হলে সমস্যা হাতের বাইরে চলে যাওয়ার আগে ধরা পড়বে। রেটিনোপ্যাথি
চিকিত্সা না হলে অন্ধত্ব ঘটতে পারে। যখন দৃষ্টিতে অদ্ভূত ফুলকি, ফুটকি, ঝাপসা, গাঢ় দাগ দেখা
যায় অবিলম্বে ডাক্তার
দেখাতে হবে।
