পল্লীশ্রী’র ওরিয়েন্টেশন

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:২৪
নওগাঁর রানিনগরে গত মঙ্গলবার বেসরকারি এনজিও সংস্থা পল্লীশ্রীর বিভিন্ন স্টেকহোল্ডাদের সাথে নারী নেতৃত্ব ও তাদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে “নেটওয়ার্ক তৈরি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় রানিনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে পল্লীশ্রীর আয়োজনে অক্সফাম নভিবের সহযোগিতায় বিভিন্ন স্টেকের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। পল্লীশ্রীর রানিনগর উপজেলার মাঠ প্রশিক্ষক মো. মিজানুর রহমান ওরিয়েন্টেশনটি উপস্থাপন করেন।