সারা দেশের ন্যায় শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতেও যথাযোগ্য ভাবে বৃহস্পতিবার জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সহযোগী সংস্থা এনজিও র্যাসডো’র আয়োজনে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে ‘ভষ্যিতের বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুল্লাহ সিদ্দিক, ম্যালেরিয়া নিয়ন্ত্রণের প্রজেক্ট ম্যানেজার জয়নাল আবেদীন, বিএইচপি ম্যানেজার (ব্র্যাক) ছারোয়ার হোসেন, স্বাস্থ্য ইন্সপেক্টর ছামেদুল হক ও র্যাসডো’র উপজেলা ম্যানেজার মীর জাহাঙ্গীর কবির রাজন প্রমুখ।
