চট্টগ্রামে ওডেবের মতবিনিময়

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:২৫
নগরীর চকবাজার এমদান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সাথে গত সোমবার ওডেব সাসটেইন স্কুল কর্তৃপক্ষের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাসটেইন স্কুলে ছিন্নমূল পথশিশু ও কর্মজীবী শিশুদের শিক্ষা প্রদান করা হয়। কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষা দেয়ার কোন সুযোগ নেই। এই স্কুলে প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রদান করা হয়। সভায় সাসটেইন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের এমদান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রদানের বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মাহফুজা বেগম, স্কুল কমিটির সদস্য মো. সোলেমান, আয়েশা খানম মাধবী, মিল্লাত হোসেন, সঞ্জয় দাশ (শুভ), শিবু দত্ত প্রমুখ। সভা শেষে সাসটেইন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি নাটিকা পরিবেশিত হয়।