লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে সমন্বিত নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যত্ন ও পরিবার কল্যাণ উন্নয়নের লক্ষ্যে দুই দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২০ ও ২১ এপ্রিল এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু। সীমান্তিক মা-মনি প্রকল্পের এফএসও মোঃ আব্দুল কাদির লস্করের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়। অন্যান্যের মাঝে অংশ নেন মা-মনি উপজেলা সমন্বয়কারী মোঃ সোহেল রানা, এফপিআই মোঃ আজনু মিয়া, এএইচ আই বাবুল চন্দ্র বণিক।
