জেলা বাজেটের বিকল্প নেই

আপডেট : ০৩ মে ২০১৩, ১৭:২৬
শুক্রবার বগুড়ায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর উদ্যোগে ও পেভ-এর ব্যবস্থাপনায় প্রাক-বাজেট ২০১৩-১৪ আলোচনাসভা সুপ্র’র জেলা সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকরের সভাপতিত্বে বগুড়া পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জি. জেড আইএম মোস্তফা আলী মুকুল। মুখ্য আলোচক ছিলেন বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর আলম জিকু। সুপ্র ও পেভ’র সম্পাদক কে জী এম ফারুকের সঞ্চালনায় আলোচনাপত্র উপস্থাপন করেন শিপন রবিদাস। সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, পেশাজীবী সমন্বয় পরিষদ ও বিএমএ’র জেলা সভাপতি ডা.মোস্তফা আলম নান্নু, বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন’র কেন্দ্রীয় সভাপতি আব্দুল লতিফ মণ্ডল, সুজন’র জেলা সভাপতি এড.আল মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচ বজলুর রশিদ, জেলা তথ্য অফিসার মঞ্জুর ই মওলা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি মেডিক্যাল অফিসার (কোঅর্ডিনেটিং) ডা.গাজী সাইফুল আলম চৌধুরী, পরিবার-পরিকল্পনা জেলা অফিসের প্রতিনিধি ডা.জহুরুল ইসলাম, জেলা সঞ্চয় ব্যুরো’র সহকারী পরিচালক হোসনে আরা বেগম মনি, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জিয়াউর রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য এড.আব্দুর রাজ্জাক, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট’র জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রেডক্রিসেন্ট’র জেলা সম্পাদক একেএম সুরুতজামান, জেলা ছাত্রলীগ(জাসদ)’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দুখু, বামবা’র সভাপতি সরকার বাদল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ’র বগুড়া সদর থানা সভাপতি বিধান সিংহ, জাতীয় আদিবাসি পরিষদ’র জেলা প্রতিনিধি বিমল রবিদাস, উচ্চারণ একাডেমি পরিচালক এড.পলাশ খন্দকার, পেসড’র নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, এনএমকেএস’র নির্বাহী পরিচালক বুলবুল আকতার রুনু, প্রশিকার এলাকা সমন্বয়কারী অরবিন্দু সাহা, টিআর গ্রুপ’র ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল আলম, ইউনিসেফ’র স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদ হাসান কেয়ার’র প্রকল্প সমন্বয়কারী অরুণাভা সাহা, নারীনেত্রী এড.খন্দকার নাশিদ নিগার, সচেতন নারী সমাজ(সনাস)’র সভাপতি জেবউননাহার, গাবতলী পৌর কাউন্সিলর মাহফুজ আখতার লাকী প্রমুখ। আলোচনাসভায় আঞ্চলিক বৈষম্য দূরীকরণে বাজেটে কৃষি ও শিল্পখাতে বিশেষ বরাদ্দ দেয়ার জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন, সারা দেশের খাদ্য চাহিদার সিংহভাগ উত্তরাঞ্চল হতে যোগান দেয়া হলেও এই অঞ্চলের কৃষির উন্নয়নে সরকারের বিশেষ কোন বরাদ্দ থাকে না, তাছাড়া এখানে বড়ো কোন শিল্প কল-কারখানাও নেই। অথচ কর্মসংস্থান সৃষ্টিসহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বড় কৃষিভিত্তিক শিল্প-কারখানা স্থাপন অপরিহার্য।