বাংলা সাহিত্য
৩৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বন্ধুদের প্রস্তুতিতে সহায়তা করার জন্য বিসিএস কর্নারে আজ বাংলা সাহিত্য বিষয়ে লিখেছেন নলেজপিডিয়ার লেখক সিএম মিরাজুল ইসলাম। এই কর্নারে আপনারা পাবেন বিসিএস প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় টিপস, পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য। আশা করি বিসিএস কর্নার আপনার প্রস্তুতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি –
শাহ মুহাম্মদ সগীর
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক – স্বর্ণকুমারী দেবী
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি –
বিহারীলাল চক্রবর্তী
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী –
পঞ্চানন কর্মকার
প্রথম সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারক – চার্লস উইলিকিনস
বাংলা সাহিত্যের প্রথম নাটক রচয়িতা –তারাচরণ শিকদার
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকে রচয়িতা–রামনারায়ণ তর্করত্ন
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার– মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডির রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যে প্রথম সনেটের রচয়িতা – মাইকেল মধুসূদন দত্ত
বাংলা সাহিত্যে প্রথম মহিলা মুসলিম কবি – মাহমুদা খাতুন সিদ্দিকা
বাংলা গদ্যের পথিকৃত্ / প্রবর্তক –
উইলিয়াম কেরি
বাংলা গদ্যরীতির জনক – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলায় যতিচিহ্নের প্রবর্তক –
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম গদ্য লেখক – শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম গদ্য লেখিকা – বিবি তাহেরননেছা
বাংলা সাহিত্যে প্রথম চলিত গদ্য রীতির প্রবর্তক– প্রমথ চৌধুরী
বাংলা সাহিত্যে প্রথম মুসলমান নাট্যকার –
মীর মশাররফ হোসেন
কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক – গিরিশচন্দ্র সেন
বাংলা নাটকের প্রথম অভিনয় হয়–
বেঙ্গল থিয়েটারে
বাংলা নাটকের প্রথম মঞ্চায়ন হয়–
২৭ নভেম্বর ১৭৯৫
বঙ্গীয় সাহিত্য সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় – কাশিমবাজারে
ঢাকার প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত হয় – আজিমপুরে
ঢাকার প্রথম বাংলা ছাপাখানা–
বাংলা প্রেস
বাংলা প্রেস ছাপাখানা প্রতিষ্ঠিত হয়– ১৮৬০ সালে
বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক –
রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক – রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন –
চর্যাপদ
চর্যাপদ আবিষ্কার করেন –
হরপ্রসাদ শাস্ত্রী
বাংলায় ব্রহ্ম সাহিত্যের প্রথম রচয়িতা – ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা সাহিত্যের আদিমতম গবেষক–
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বাংলা কাব্যে প্রথম সমকালের সঞ্চারক – ঈশ্বরচন্দ্র গুপ্ত
টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক–
বিষ্ণু দে
শেক্সপিয়রের ‘রোমিও ও জুলিয়েট’ নাটক সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন–
হরচন্দ্র ঘোষ
