জন্মদিন

আপডেট : ০৩ মে ২০১৩, ১৯:২৩
কিমরা লি সিমন্স :হলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ‘ফর লাভ অর মানি’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি হলিউডে ক্যারিয়ার শুরু করেন। এই এক ছবিতে অভিনয় করেই তিনি ব্যাপকভাবে আলোচিত হন। সেরা অভিনেত্রী হিসেবে একাধিক অ্যাওয়ার্ডও পান এই ছবির বদৌলতে। তারপর তিনি ১৯৯৯ সালে ‘দ্য বিগ টিজ’ নামে আরও একটি ছবিতে অভিনয় করেন। আরও বেশ কিছু ছবিতেও তিনি অভিনয় করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘ব্রাউন সুগার’, ‘বিউটি শপ’, ‘রিবাউন্ড’, ‘ওয়াইস্ট ডিপ’ উল্লেখযোগ্য। একাধিক টিভি সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।