সুদানের দারফুরে একটি স্বর্ণখনি দুর্ঘটনায় ৬০জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গত সোমবার খনি ধসের ঘটনা ঘটে। কিন্তু খবরটি খার্তুমে পৌঁছেছে বৃহস্পতিবার। এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধার তত্পরতা ব্যাহত হয়েছে। উত্তর দারফুরে ঐ স্বর্ণখনি দখলের জন্য লড়ে আসছে প্রতিদ্ব্বন্দ্বী বিভিন্ন দল। জানুয়ারিতে খনিটির দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই সহিংসতার পর খনিটি বন্ধ রাখা হয়েছিল। পরে এটি আবার খুলে দেয়া হয়।
