হাওরে এখন ভরা মৌসুম। হাওর বাসীর প্রাণ এক ফসলি ধান। হাওরে এখন ধান কাটার মহোত্সব চলছে। চারদিকে শুধুই সোনালি ধানের গন্ধ। কৃষক কৃষাণীর এখন ব্যস্ত সময়। হাওর জুড়ে এখন আনন্দের বন্যা। কৃষকের মুখে হাসি। হাওরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মী যেন দু’হাত ভরে ঢেলে দিছেন সোনালি ধান। সোনালি ধানের শীষ হাওয়ায় দুলছে। হাওরাঞ্চল জুড়ে চলছে ধান কাটা ধান তোলার উত্সব। হাওরবাসীর জান এই এক ফসলি বোর ধান। বছর ধরে হাওরবাসী গভীর অপেক্ষায় থাকেন কবে তারা তাদের এক মাত্র অবলম্বন ঘরে তুলবে। কারণ হাইল আর মাইলের কোনো বিশ্বাস নেই যতক্ষন না ঘরে তোলা যায়। এখানে ‘হাইল’ অর্থে বোর ধান কে বোঝানো হয়। হাইলে যে কোনো সময় মাইলে ধরতে পারে। মাইল মানে বিপদ। যেমন অতি বৃষ্টি আগাম বন্যা, খরা যেকোনটিতে বোর ধান নষ্ট করে দেয়া। তাই প্রকৃতির দয়ার ওপর নির্ভরশীল হাওরের ধান। যে কোনো প্রকৃতিক দুর্যোগ অনেক সময় হাওর বাসীর বাড়া ভাতে ছাই দিয়ে যায়। তবে এ বছর এখন পর্যন্ত তেমন কিছু মছিবত দেখা দেয়নি। যদিও খরায় ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। এরপরেও এ বছর হাওর ঝুড়ে বাম্পার ফলন হয়েছে। তাই হাওরের জনৈক কৃষক বনের,“ভাই আল্লায় দিচ্ছে। দোয়া কইবেন যাদে কাইটা কুইটা ঘরে তুলতে পারি।” সোনালি আবেশে হাওরে চলছে আনন্দের বন্যা। হাওর কন্যা যেন সোনালি পরশে সেজেছে রূপময়ী সাজে। সোনালি ধানের ঝনঝন শব্দে আকুল হাওরাঞ্চল। ধানে ধানে সয়লাব পুরো হাওরজনপদ।
পুরো হাওর জুড়ে যখন নতুন ধান কাটার উত্সবে কৃষকের আনন্দের ফোয়ারা বইছে, এমনি এক সময়ে এ আনন্দ ধারাকে আরো শতগুন বাড়িয়ে দিয়েছে হাওর পাড়ের মানুষ সফল রাজনীতিক সাবেক স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হামিদ দেশের ২০ তম রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার খবরে। পুরো হাওরবাসীর প্রিয়মুখ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান রসিকজন এখন আমাদের মহামন্য রাষ্ট্রপতি। হাওরের কাদাজল মাখা মানুষ। শাদা মনের মানুষ, আমাদের হাওর পাড়ের গর্ব তিনি। আজ তিনি রাষ্টীয় সর্বোচ্চ আসনে আসীন। এ যেন পুরো বাংলাদেশ তথা হাওর পাড়ের মানুষের পরম পাওয়া। ভাটি থেকে উঠে আসা ভাটির সংস্কৃতিতে ঋদ্ধ জন তিনি। তাঁর এ বিরল সম্মানে আমরা হাওরবাসী আজ ধন্য গর্বিত। মাটি ও মানুষের টানে তিনি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর গৌরবময় জীবনে এ এক বিশাল অর্জন। তাঁর এ অর্জনে বিশেষ করে হাওর পাড়ে চলছে আনন্দের নাচন। ধান কাটা সৌসুমে সোনালি ধানের দোল খেয়ে যায়। এমনি সময়ে তাঁর রাষ্ট্রপতি পদে আসীন এ দোলকে যেন শতধারায় দোল দিয়ে যাচ্ছে। হাওরে আনন্দের আর সীমা নেই। সোনালি নুপুরে হাওর নামে নাচে হাওরবাসী। হাওরের গর্ব হাওরের রাজপুত্র অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় হাওরপাড়ের একজন মানুষ হিসেবে তাঁকে জানাই বৈশাখী অভিনন্দন। পরম করুনাময় তার পথচলা সুন্দর সুখময় করুন। দীর্ঘজীবন নিশ্চিত করুন।
নেত্রকানো
