জাতিসংঘ মহাসচিব বান কি মুন সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রেরিত এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। বান কি মুন শোকবাণীতে আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রয়োজন হলে জাতিসংঘ যে কোন ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
স্থায়ী প্রতিনিধির শোক
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেনও সাভারে রানা প্লাজা ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধির কাছে পাঠানো বার্তায় জাতিসংঘে লুক্সেমবার্গ, চিলি ও ঘানার স্থায়ী প্রতিনিধিরা এ মর্মান্তিক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন। ইউএনএফপিএ’র আন্ডার সেক্রেটারি জেনারেল ড. বাবা টুন্ডি ওসোটিমেহিন এবং পিস আইল্যান্ড ইনস্টিটিউটের পরিচালক মেহমেট কিলিকও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। -তথ্য বিবরণী
