সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. অহেদ আলী গাজীর পুত্র পিয়ার আলী (৩৬) লিভার আলসার রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিত্সাধীন আছেন। বিশেষজ্ঞ চিকিত্সকরা উন্নত চিকিত্সার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এজন্য বিপুল অর্থের প্রয়োজন। তার চিকিত্সার্থে দেশের দানশীল, বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছে পিয়ার আলীর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয় হিসাব নং ৮৯১, ইসলামী ব্যাংক শ্যামনগর শাখা।
