আশেকে রাসূল মুহাম্মদ নাছির উদ্দীন (সোহেল) সমপ্রতি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হতে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেছেন। তার থিসিসের শিরোনাম ছিল, “A Scientific Analysis of the Religious Philosophy of Sufism as Reflected by the Miracles of Sufi Samrat Hazrat Mahbub-e-Khoda Dewanbagi.” আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ও থিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দা তাকলিমা সুলতানার তত্ত্বাবধানে রচিত এই গবেষণা অভিসন্দর্ভে সূফী সম্রাট হযরত মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেব্লাজানের ধর্মীয় দর্শন ও অলৌকিক কেরামত-এর তাসাউফ ভিত্তিক বিশ্লেষণ এবং সমাজে এর বাস্তব প্রতিফলনের প্রামাণ্য দলিল উপস্থাপন করা হয়েছে। মুহাম্মদ নাছির উদ্দীন (সোহেল) ঢাকাস্থ আরামবাগের বিশিষ্ট শিল্পপতি রতন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোঃ শফিউদ্দীন ও আনোয়ারা বেগমের তৃতীয় পুত্র।
