একটি মানহানির মামলায় বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আদালত থেকে জামিন লাভ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির এই মামলাটি দায়ের করেছিলেন।
বৃহস্পতিবার দুপুরে এ্যানি ফরিদপুরের ১ নং আমলী আদালতে নেতাকর্মীদের সাথে নিয়ে কড়া পুলিশ প্রহরায় হাজির হন। আদালতের বিচারক আব্দুল্লাহ-আল-মাসুদ এ্যানিকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন প্রদান করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
