গত ২৯ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘গাজীপুরে সড়ক অবরোধ গাড়ি ও কারখানা ভাংচুর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করা হয়েছে। ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লি:-এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. হোসেন মাহমুদ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়: প্রকাশিত সংবাদ অনুযায়ী সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় জড়িত/দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে ও কারখানা খোলা রাখার প্রতিবাদে উত্তেজিত শ্রমিকরা গাজীপুরের হোতাপাড়া এলাকায় হামলা চালিয়ে তিনটি কারখানা ভাংচুর করে। যার মধ্যে ফু ওয়াং সিরামিকস কারখানা রয়েছে। কিন্তু বাস্তবে ফু ওয়াং সিরামিকস কারখানায় কোন প্রকার হামলা বা ভাংচুর হয় নাই।
