বাগেরহাটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। ইজিবাইক, মহেন্দ , নছিমন, করিমন ও মটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবীতে পূর্ব থেকে ঘোষণা দিয়ে বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট শুরু করে। ফলে বাগেরহাটের ওপর দিয়ে চলাচলকারী খুলনা, পিরোজপুর ও বরিশালসহ জেলার অভ্যন্তরীণ ১৮টি সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে এ বাস ধর্মঘটের কারণে এসব সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
বাগেরহাটের বিভিন্ন মহাসড়কে অবৈধ এসব যানবানহন চলাচল বন্ধের দাবীতে বাস মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
আন্দোলনকারীরা বলছেন, তাদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে যোগাযোগ মন্ত্রণালয় দেশের বিভিন্ন মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্তু দীর্ঘ দিনেও মহাসড়কে ওইসব অবৈধ ইজিবাইক, মহেন্দ , নছিমন, করিমন চলাচল ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ হয়নি।
বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ রায় জানান, আন্দোলনকারীদের সাথে তাদের দাবীর বিষয় নিয়ে সমঝোতার জন্য আলোচনা চলছে। তবে ইজিবাইক, মহেন্দ , নছিমন, করিমন বন্ধের জন্য আগে থেকেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
