মোজাফফর আলী তালুকদার
দৈনিক যুগান্তরের ডেপুটি এডিটর রফিকুল ইসলাম রতনের পিতা, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও ব্রিটিশ সরকারের খাদ্য বিভাগের কর্মকর্তা আলহাজ্ব মোজাফফর আলী তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। মরহুম মোজাফফর অবিভক্ত ভারতের কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, কালনা ও দিল্লীসহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় সরকারের খাদ্য বিভাগের উপ-পরিচালক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আগামী ১০ মে শুক্রবার কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ির তালুকদার বাড়িতে মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
