জয়নুল আবদিন ফারুক জামিনে মুক্ত

আপডেট : ০৩ মে ২০১৩, ২৩:২২
বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রিজন সেলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মুক্তি পান। গত সোমবার থেকে বুকে ব্যথা ও হার্টের সমস্যা নিয়ে তিনি বঙ্গবন্ধু মেডিক্যালের প্রিজন সেলে ভর্তি ছিলেন। এর আগে তিনি আদালত থেকে জামিন লাভ করেন। গত ১১ মার্চ থেকে কারাবন্দি ছিলেন ফারুক। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।